Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১২তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৫) :: পরীক্ষার তারিখঃ- ১২.০৬.২০১৫
 
1. বাংলা ব্যাকরণের ধ্বনিতত্ত্ব অংশে কোন বিষয়টি আলোচনা করা হয়?
ক. সন্ধি
খ. সমাস
গ. কারক
ঘ. প্রত্যয়
উত্তরঃ ক
 
2. বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কোনটি?
ক. ছোটগল্প
খ. নাটক
গ. কাব্য
ঘ. উপন্যাস
উত্তরঃ গ
 
3. সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি ?
ক. গ্রামবার্তা
খ. বঙ্গদর্শন
গ. মাসিক পত্রিকা
ঘ. সংবাদ প্রভাকর
উত্তরঃ খ
 
4. ব্যুৎপত্তিগতভাবে ব্যাকরণ শব্দের অর্থ হলো ---
ক. বিশেষভাবে সংশোধন
খ. বিশেষভাবে পরিমার্জন
গ. বিশেষভাবে বিশ্লষণ
ঘ. বিশেষভাবে সংশ্লেষণ
উত্তরঃ গ
 
5. 'আকাশ' শব্দের সমার্থক শব্দ কোনটি?
ক. অন্তরীক্ষ
খ. বিভু
গ. প্রভাকর
ঘ. সুধাকর
উত্তরঃ ক
 

6. 'জলাশয়' শব্দের সমার্থক শব্দ হচ্ছে ----
ক. সরোবর
খ. জলধর
গ. অম্বু
ঘ. সলিল
উত্তরঃ ক
 
7. সর্বজনের হিতকর ----এককথায় কী হবে?
ক. সর্বজনীন
খ. সার্বজনীন
গ. বিশ্বজনীন
ঘ. সর্বহিতকর
উত্তরঃ ক
 
8. একাদশে বৃহস্পতি কী?
ক. প্রবাদ
খ. বাগধারা
গ. সমস্তপদ
ঘ. ব্যাসবাক্য
উত্তরঃ খ
 
9. 'অনুমোদিত' শব্দটির বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. অননুমেয়
খ. অনাবশ্যক
গ. অননুমোদিত
ঘ. মতানৈক্য
উত্তরঃ গ
 
10. কোন বানানটি শুদ্ধ?
ক. শিরোচ্ছেদ
খ. শিরশ্চেদ
গ. শিরশ্ছেদ
ঘ. শীরোশ্ছেদ
উত্তরঃ গ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question