Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১৩তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৬) :: পরীক্ষার তারিখঃ- ১৩.০৫.২০১৬
 
1. বাংলা ভাষা কোন ভাষা থেকে এসেছে?
ক. সংস্কৃত
খ. গৌড়ীয় প্রাকৃত
গ. হিন্দি
ঘ. আসামি
উত্তরঃ খ
 
2. কোনটি মৌলিক স্বরধ্বনি?
ক. ঔ
খ. ঈ
গ. ঐ
ঘ. এ
উত্তরঃ ঘ
 
3. বাংলা ভাষারীতির কয়টি রূপ?
ক. দুইটি
খ. তিনটি
গ. পাঁচটি
ঘ. চারটি
উত্তরঃ ক
 
4. 'ষষ্ঠ'--এর সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. ষট্ +থ
খ. ষষ্ঠ + থ
গ. ষষ্ + থ
ঘ. ষষ্ + ঠ
উত্তরঃ গ
 
5. নিচের কোনটি যোগরুঢ় শব্দ?
ক. পঙ্কজ
খ. তৈল
গ. মধুর
ঘ. নবাবী
উত্তরঃ ক
 

6. 'অদ্য' শব্দটি কোন ভাষারীতির উদাহরণ?
ক. চলিত
খ. সাধু
গ. প্রাকৃত
ঘ. কোল
উত্তরঃ খ
 
7. কোনটি ওষ্ঠ্য ধ্বনি?
ক. ম
খ. ঙ
গ. চ
ঘ. র
উত্তরঃ ক
 
8. চন্দ্রের প্রতিশব্দ নয় ---
ক. সোম
খ. হিমাংশু
গ. সবিতা
ঘ. দ্বিজরাজ
উত্তরঃ গ
 
9. কোন বানানটি শুদ্ধ?
ক. মুমুর্ষু
খ. মুমূর্ষু
গ. মূমূর্ষু
ঘ. মূমূর্ষূ
উত্তরঃ খ
 
10. কোনটি তৎপুরুষ সমাস?
ক. ভালোমন্দ
খ. মধুমাখা
গ. যথাসাধ্য
ঘ. সত্যনিষ্ঠ
উত্তরঃ খ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question