Learn and Examine Yourself

শিক্ষক নিবন্ধন


১৪তম (কলেজ/সমপর্যায়) বেসরকারি প্রভাষক নিবন্ধন পরিক্ষা (২০১৭) :: পরীক্ষার তারিখঃ- ২৫.০৮.২০১৭
 
91. "দীপ্যমান" শব্দের প্রকৃতি ও প্রত্যয় সঠিক কোনটি?
ক. দীপ্য+মান
খ. দিপ্য+মানচ
গ. দীপ+শানচ্
ঘ. দিপ+শানচ
উত্তরঃ গ
 
92. "ক্রিয়ারকাল ও পুরুষ " ব্যাকরণের কোন অংশে আলোচিত হয় ?
ক. ধ্বনিতত্ত্বে
খ. রূপতত্ত্বে
গ. বাক্যতত্ত্বে
ঘ. অর্থতত্ত্বে
উত্তরঃ খ
 
93. শরীর > শরীল - শব্দটিতে ধ্বনি পরিবর্তনের কোন ধরনের নিয়ম প্রযোজ্য?
ক. সমীভবন
খ. বিষমীভবন
গ. অসমীভবন
ঘ. ধ্বনিবিপর্যয়
উত্তরঃ খ
 
94. "দুর্যোগ " এর সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দুহঃ+যোগ
খ. দুঃ+যোগ
গ. দুর+যোগ
ঘ. দুরঃ+যোগ
উত্তরঃ খ
 
95. "উপকন্ঠ" শব্দটির সঠিক ব্যাসবাক্য কোনটি?
ক. কন্ঠের সমীপে
খ. কন্ঠের সদৃশ
গ. উপ যে কন্ঠ
ঘ. কন্ঠ পর্যন্ত
উত্তরঃ ক
 

96. "তামার বিষ" বাগধারাটির অর্থ কী?
ক. অর্থের অভাব
খ. অর্থের প্রাচুর্য
গ. অর্থের কু-প্রভাব
ঘ. অর্থের অহংকার
উত্তরঃ গ
 
97. প্রথম বাংলা ভাষার ব্যাকরণ কে লেখেন ?
ক. রামমোহন রায়
খ. ন্যাথানিয়েল ব্রাসি হালহেড
গ. উইলিয়াম কেরী
ঘ. সুনীতিকুমার চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
 
98. বাংলা ভাষায় সংস্কৃতি উপসর্গ কয়টি ?
ক. ২২টি
খ. ২১টি
গ. ২০টি
ঘ. ২৩টি
উত্তরঃ গ
 
99. উৎপত্তি অনুসারে বাংলা শব্দ সমূহকে কয় ভাগে ভাগ করা হয়েছে?
ক. ৪ ভাগে
খ. ৩ ভাগে
গ. ৫ ভাগে
ঘ. ৬ ভাগে
উত্তরঃ গ
 
100. "ইংরেজি" শব্দটি কোন ভাষা থেকে নেয়া হয়েছে?
ক. গ্রিক
খ. তুর্কী
গ. ফারসি
ঘ. পর্তুগিজ
উত্তরঃ ঘ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question