Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শিউলি- ০৯.১২.২০১১
 
41. ১, ৩, ৫, ৭,------ধারাটির অষ্টম পদ কত?
ক. ১৩
খ. ১৫
গ. ১৭
ঘ. ২০
উত্তরঃ খ
 
42. ১, ৩, ৪, ৭, ১১, ----- ধারাটির পরবর্তী সংখ্যা কত?
ক. ৮
খ. ১৪
গ. ১৮
ঘ. ২৫
উত্তরঃ গ
 
43. কোনো পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরেজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে, তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাস করেছে?
ক. ২৩ জন
খ. ২৪ জন
গ. ২৫ জন
ঘ. ২৬ জন
উত্তরঃ ক
 
44. একই চাপের উপর দণ্ডায়মান পরিধিস্থ কোণের পরিমাণ ৬৫ ডিগ্রী হলে কেন্দ্রস্থ কোণের পরিমাণ হবে ----
ক. ১১৫ ডিগ্রী
খ. ১২০ ডিগ্রী
গ. ১৩০ ডিগ্রী
ঘ. ১৩৫ ডিগ্রী
উত্তরঃ গ
 
45. সুষম বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাণ ১৪০ ডিগ্রী হলে বহুভুজটির বাহুর সংখ্যা হবে ---
ক. ৬
খ. ৮
গ. ৯
ঘ. ১০
উত্তরঃ গ
 

46. কোনটি পদার্থ নয়?
ক. আলো
খ. অক্সিজেন
গ. নাইট্রোজেন
ঘ. পানি
উত্তরঃ ক
 
47. কোন রঙের বস্তুর তাপ শোষণ ক্ষমতা বেশি?
ক. সাদা
খ. কালো
গ. বেগুনি
ঘ. লাল
উত্তরঃ খ
 
48. ভূ-পৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি আছে?
ক. অ্যালুমিনিয়াম
খ. তামা
গ. সীসা
ঘ. দস্তা
উত্তরঃ ক
 
49. কাচ তৈরির প্রধান কাঁচামাল হলো ----
ক. চুনাপাথর
খ. জিপসাম
গ. বালি
ঘ. সাজি মাটি
উত্তরঃ গ
 
50. সালোকসংশ্লেষণ সবচেয়ে বেশি পরিমাণে হয়?
ক. সবুজ আলোতে
খ. লাল আলোতে
গ. নীল আলোতে
ঘ. বেগুনি আলোতে
উত্তরঃ খ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question