Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- জবা- ০৯.১২.২০১১
 
41. 'পদ্ধতি' শব্দের সন্ধি বিচ্ছেদ ----
ক. পদ + হতি
খ. পদ + ধতি
গ. পৎ + ধতি
ঘ. পদ্ + ইতি
উত্তরঃ ক
 
42. কোন বানানটি শুদ্ধ?
ক. সমিচীন
খ. সমীচিন
গ. সমিচিন
ঘ. সমীচীন
উত্তরঃ ঘ
 
43. কোনটি দ্বিগু সমাস?
ক. পুরুষ সিংহ
খ. চৌরাস্তা
গ. হাটবাজার
ঘ. কোনটিই নয়
উত্তরঃ খ
 
44. কোনটি শুদ্ধ বানান?
ক. আলস্যতা
খ. অলস্য
গ. আলস্য
ঘ. আলসতা
উত্তরঃ গ
 
45. 'নীলাম্বর' কোন সমাস?
ক. বহুব্রীহি
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক
 

46. 'আলোয় আঁধার কাটে' -বাক্যে 'আলোয়' কোন কারক?
ক. অধিকরণ
খ. অপাদান
গ. সম্প্রদান
ঘ. করণ
উত্তরঃ ঘ
 
47. 'মাঠে ধান ফলেছে' -বাক্যে 'মাঠে' কোন কারক?
ক. কালাধিকরণ
খ. স্থানাধিকরণ
গ. বিষয়াধিকরণ
ঘ. ভাবাধিকরণ
উত্তরঃ খ
 
48. 'দিনের আলো ও সন্ধ্যার আলোর মিলন'--এককথায়
ক. সায়াহ্ন
খ. প্রদোষ
গ. অপরাহ্ন
ঘ. গোধূলি
উত্তরঃ ঘ
 
49. 'যা দীপ্তি পাচ্ছে' --এককথায়
ক. দীপ্তিমান
খ. আলোকিত
গ. দেদীপ্যমান
ঘ. উজ্জ্বল
উত্তরঃ গ
 
50. 'কাকনিদ্রা'এর সঠিক অর্থ কোনটি?
ক. অগভীর নিদ্রা
খ. কাকের ন্যায় অল্প নিদ্রা
গ. কপট চিন্তা
ঘ. নিদ্রার ভান করা
উত্তরঃ ক
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question