Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- কর্ণফুলী- ২৪.০২.২০১২
 
1. আমি বেদুঈন, আমি চেঙ্গিস আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ। পঙ্ক্তিটির রচয়িতা কে?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ খ
 
2. 'বরফ গলা নদী' উপন্যাসটির রচয়িতা কে?
ক. জহির রায়হান
খ. সৈয়দ এমদাদ আলী
গ. হুমায়ুন আহমেদ
ঘ. প্রমথ নাথ বিশী
উত্তরঃ ক
 
3. 'রক্তকরবী' নাটকটি কার রচনা?
ক. গিরিশ চন্দ্র ঘোষ
খ. কায়কোবাদ
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. সৈয়দ শামসুল হক
উত্তরঃ গ
 
4. 'যা কষ্টে লাভ করা যায়।' -এক কথায় কী হবে?
ক. দুর্লভ
খ. কষ্টার্জিত
গ. দুর্জয়
ঘ. পরিশ্রমলব্ধ
উত্তরঃ ক
 
5. 'আবক্ষ জলে নেমে স্নান।' -এক কথায় কী হবে?
ক. স্নান
খ. প্রক্ষালন
গ. অবগাহন
ঘ. পদধৌত
উত্তরঃ গ
 

6. কোন বানানটি শুদ্ধ?
ক. পসারিণী
খ. পসারিনি
গ. পসারিনী
ঘ. পসারীনী
উত্তরঃ ক
 
7. কোনটি শুদ্ধ বানান?
ক. আনুষঙ্গিক
খ. আনুসাঙ্গিক
গ. অনুষঙ্গিক
ঘ. আনূষঙ্গিক
উত্তরঃ ক
 
8. খালেদ "বই" পড়ে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে শূন্য
খ. অধিকরণে শূন্য
গ. কর্মে শূন্য
ঘ. অপাদানে শূন্য
উত্তরঃ গ
 
9. "ব্যায়ামে" শরীর ভাল থাকে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. করণে ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ ক
 
10. 'দ্যুলোক' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. দুৎ + লোক
খ. দিব্ + লোক
গ. দুঃ লোক
ঘ. দুত + লোক
উত্তরঃ খ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question