Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাক-প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১৪) :: পরীক্ষার তারিখঃ- ডেলটা- ১৮.০৪.২০১৪
 
61. কোনটি শুদ্ধ বানান?
ক. ব্যতীত
খ. ব্যতিত
গ. ব্যাতীত
ঘ. ব্যাতিত
উত্তরঃ ক
 
62. কোন শব্দটি সঠিক?
ক. আভ্যন্তরীণ
খ. অভ্যন্তরীণ
গ. আভ্যন্তরীন
ঘ. অভ্যন্তরীন
উত্তরঃ খ
 
63. “সাক্ষী গোপাল” অর্থ কি?
ক. সক্রিয় দর্শক
খ. কর্তব্যবিমুখ
গ. কর্তব্যপরায়ণ
ঘ. নিষ্ক্রিয় দর্শক
উত্তরঃ ঘ
 
64. মনীষা শব্দের বিপরীত অর্থ--
ক. প্রভা
খ. স্থিরতা
গ. নির্বোধ
ঘ. মনস্বিতা
উত্তরঃ গ
 
65. “সংশয়” এর বিপরীতার্থক শব্দ কোনটি?
ক. নির্ভয়
খ. প্রত্যয়
গ. বিস্ময়
ঘ. দ্বিধা
উত্তরঃ খ
 

66. কোনটি সমার্থক শব্দ নয়---
ক. গুজব
খ. সংবাদ
গ. সন্দেশ
ঘ. বার্তা
উত্তরঃ খ
 
67. সত্ত্ব শব্দের অর্থ---
ক. নিত্য
খ. সাধু
গ. শুভ
ঘ. অস্তিত্ব
উত্তরঃ ঘ
 
68. “লাঠালাঠি” কোন সমাস?
ক. প্রাদি সমাস
খ. ব্যতিহার বহুব্রীহি সমাস
গ. তৎপুরুষ সমাস
ঘ. কর্মধারয় সমাস
উত্তরঃ খ
 
69. “কালির দাগ দাও” বাক্যে “কালির” শব্দটির কোন সমাসে কোন বিভক্তি?
ক. অধিকরণে শূন্য
খ. করণে ষষ্ঠী
গ. অপাদানে শূন্য
ঘ. কর্মে ২য়া
উত্তরঃ খ
 
70. “কাঁদুনি” শব্দের সন্ধি বিচ্ছেদ ---
ক. কাঁদ + নি
খ. কাঁদো + উনি
গ. কাঁদ + ইনি
ঘ. কাঁদ + উনি
উত্তরঃ ঘ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question