Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক (মুক্তিযোদ্ধা কোটা) নিয়োগ পরীক্ষা (২০১০) :: পরীক্ষার তারিখঃ- বসন্ত- ১৩.০৮.২০১০
 
1. হে বঙ্গ, ভাণ্ডারে তব বিবিধ রতন;- তা সবে, (অবোধ আমি!) অবহেলা করি, পর-ধন-লোভে মত্ত, করিনু ভ্রমণ পরদেশে, ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। এই পঙ্ক্তিটি কোন কবির রচনা?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. রবীন্দ্রনাথ ঠাকুর
গ. নবীনচন্দ্র সেন
ঘ. কাজী নজরুল ইসলাম
উত্তরঃ ক
 
2. 'শ্রীকান্ত' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত একটি --
ক. ছোট গল্প
খ. নাটক
গ. উপন্যাস
ঘ. ভ্রমণ কাহিনী
উত্তরঃ গ
 
3. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির রচয়িতা কে?
ক. মামুনুর রশীদ
খ. সৈয়দ শামসুল হক
গ. জিয়া হায়দার
ঘ. মুনীর চৌধুরী
উত্তরঃ খ
 
4. "বুলবুলিতে" ধান খেয়েছে ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে পঞ্চমী
খ. কর্তৃকারকে সপ্তমী
গ. কর্মকারকে পঞ্চমী
ঘ. কর্মকারকে সপ্তমী
উত্তরঃ খ
 
5. "ডাক্তার" ডাক ---বাক্য নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃকারকে শূন্য
খ. কর্তৃকারকে দ্বিতীয়া
গ. কর্মকারকে শূন্য
ঘ. অপাদান কারকে শূন্য
উত্তরঃ গ
 

6. পাপমুক্ত (পাপ হতে মুক্ত) কোন সমাস?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ খ
 
7. অহিনকুল (অহি ও নকুল) কোন সমাস?
ক. কর্মধারয়
খ. বহুব্রীহি
গ. দ্বিগু
ঘ. দ্বন্দ্ব
উত্তরঃ ঘ
 
8. 'ষোড়শ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. সড় + শ
খ. ষোড় + শ
গ. ষোড় + অশ
ঘ. ষট্ + দশ
উত্তরঃ ঘ
 
9. 'অধোগতি' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. অধ + গতি
খ. অধঃ + গতি
গ. অধ + অগতি
ঘ. অধঃ + অগতি
উত্তরঃ খ
 
10. কোন বানানটি শুদ্ধ?
ক. মরিচীকা
খ. মরীচিকা
গ. মরিচিকা
ঘ. মরীচীকা
উত্তরঃ খ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question