Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- শিউলি- ০৯.১২.২০১১
 
1. ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুঝ, আধ-মরাদের ঘা তুই বাঁচা। ---পংক্তিটি কোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. গোলাম মোস্তফা
ঘ. সুফিয়া কামাল
উত্তরঃ ক
 
2. কাজী নজরুল ইসলাম রচিত 'রাজবন্দীর জবানবন্দী' একটি ---
ক. বক্তব্য
খ. একটি বক্তব্য
গ. গল্প
ঘ. উপন্যাস
উত্তরঃ খ
 
3. ওরা কদম আলী নাটকটির রচিয়িতা কে?
ক. মুনীর চৌধুরী
খ. শওকত ওসমান
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. মামুনুর রশীদ
উত্তরঃ ঘ
 
4. কোন বানানটি শুদ্ধ?
ক. ক্ষীনজীবী
খ. ক্ষিনজীবী
গ. ক্ষীণজীবী
ঘ. ক্ষীণজিবি
উত্তরঃ গ
 
5. কোনটি শুদ্ধ বানান?
ক. শশিভুসন
খ. শশিভূষণ
গ. শসিভূষন
ঘ. শশিভুসণ
উত্তরঃ খ
 

6. অল্প "শোকে" কাতর---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তৃ কারকে ২য়া
খ. করণ কারকে ৭মী
গ. অপাদান কারকে ৭মী
ঘ. অধিকরণ কারকে ৭মী
উত্তরঃ খ
 
7. "আষাঢ়ে" বৃষ্টি নামে---- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. অপাদানে ৭মী
ঘ. অধিকরণে ৭মী
উত্তরঃ ঘ
 
8. অনুতাপ (তাপের পশ্চাৎ) কোন সমাস?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ক
 
9. আশীবিষ (আশীতে বিষ যার) কোন সমাস?
ক. তৎপুরুষ
খ. কর্মধারয়
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ গ
 
10. 'উদ্যোগ' শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি?
ক. উদ + যোগ
খ. উৎ + যোগ
গ. উদ্যো + গ
ঘ. উত + যোগ
উত্তরঃ খ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question