Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা (২০১১) :: পরীক্ষার তারিখঃ- হাসনাহেনা- ০৯.১২.২০১১
 
1. নাচে পাপ-সিন্ধু তুঙ্গ তরঙ্গ। মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ । নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃস্বে। পংক্তিটি কোন কবির রচনা?
ক. রবীন্দ্রনাথ ঠাকুর
খ. কাজী নজরুল ইসলাম
গ. শামসুর রাহমান
ঘ. ফররুখ আহমদ
উত্তরঃ ক
 
2. 'ক্রীতদাসের হাসি' শওকত ওসমান রচিত একটি ----
ক. নাটক
খ. উপন্যাস
গ. প্রবন্ধ
ঘ. ছোটগল্প
উত্তরঃ খ
 
3. 'পায়ের আওয়াজ পাওয়া যায়' নাটকটির নাট্যকার ---
ক. সৈয়দ শামসুল হক
খ. জহির রায়হান
গ. আবদুল্লাহ আল মামুন
ঘ. জিয়া হায়দার
উত্তরঃ ক
 
4. কোনটি শুদ্ধ বানান?
ক. সঙকীর্নমনা
খ. সংকির্ণমনা
গ. সংকীর্নমনা
ঘ. সংকীর্ণমনা
উত্তরঃ ঘ
 
5. কোন বানানটি শুদ্ধ?
ক. রৌদ্রকরজ্জল
খ. রৌদ্দকরোজ্জল
গ. রৌদ্দ্রকরজ্জবল
ঘ. রৌদ্রকরোজ্জ্বল
উত্তরঃ ঘ
 

6. "আলোয়" আঁধার কাটে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্তায় ৭মী
খ. কর্মে ৭মী
গ. করণে ৭মী
ঘ. অপাদানে ৭মী
উত্তরঃ গ
 
7. ছেলেরা "ক্রিকেট" খেলে ---বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্মে শূন্য
খ. করণে শূন্য
গ. অপাদানে শূন্য
ঘ. অধিকরণে শূন্য
উত্তরঃ ক
 
8. 'অবোধ' কোন সমাস (নাই বোধ যায়)?
ক. অব্যয়ীভাব
খ. তৎপুরুষ
গ. কর্মধারয়
ঘ. বহুব্রীহি
উত্তরঃ ঘ
 
9. 'শশব্যস্ত' কোন সমাস (শশকের ন্যায় ব্যস্ত)?
ক. কর্মধারয়
খ. তৎপুরুষ
গ. বহুব্রীহি
ঘ. অব্যয়ীভাব
উত্তরঃ ক
 
10. 'চলচ্চিত্র' শব্দের সন্ধি-বিচ্ছেদ কোনটি?
ক. চলৎ + চিত্র
খ. চল + চিত্র
গ. চলচি + ত্র
ঘ. চলচ + চিত্র
উত্তরঃ ক
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question