Learn and Examine Yourself

প্রাইমারি পরীক্ষা


সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নিয়োগ পরীক্ষা (২০১২) :: পরীক্ষার তারিখঃ- মেঘনা- ২৪.০২.২০১২
 
31. কোনটি শুদ্ধ বানান?
ক. গনণা
খ. গণনা
গ. গণণা
ঘ. গণনা
উত্তরঃ খ
 
32. কোনটি শুদ্ধ বানান?
ক. গৃহিনী
খ. গৃহিনি
গ. গৃহীণী
ঘ. গৃহিণী
উত্তরঃ ঘ
 
33. সে "তোমাকে" ভয় পায় --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. কর্ম শূন্য
খ. অধিকরণে ২য়া
গ. অপাদানে ২য়া
ঘ. অপাদানে ৩য়া
উত্তরঃ গ
 
34. "তোমার" পূজার ছলে তোমায় ভুলেই থাকি --- বাক্যে উদ্ধৃত শব্দটি কোন কারকে কোন বিভক্তি?
ক. সম্প্রদানে ৬ষ্ঠী
খ. কর্মে ৭মী
গ. সম্প্রদানে ৭মী
ঘ. অপাদানে ৬ষ্ঠী
উত্তরঃ ক
 
35. কোন সমাসে ব্যাসবাক্য হয় না?
ক. প্রাদি সমাস
খ. নিত্য সমাস
গ. দ্বন্দ্ব সমাস
ঘ. অলুক সমাস
উত্তরঃ খ
 

36. কোন সমাসে সমস্যমান পদের বিভক্তি লোপ পায় না?
ক. অলুক সমাস
খ. নিত্য সমাস
গ. প্রাদি সমাস
ঘ. উপপদ
উত্তরঃ ক
 
37. 'কেশ' এর সমার্থক শব্দ নয় ---
ক. কুন্তল
খ. চুল
গ. ললাট
ঘ. অলক
উত্তরঃ গ
 
38. 'নিরাকার' এর বিপরীতার্থক শব্দ ---
ক. সাকার
খ. আকার
গ. অদৃশ্য
ঘ. দৃশ্যমান
উত্তরঃ ক
 
39. কোন বাগধারা দ্বারা 'ভনিতা' বোঝানো হয়?
ক. গনেশ উল্টান
খ. গৌরচন্দ্রিকা
গ. কুপমণ্ডুক
ঘ. টইটুম্বুর
উত্তরঃ খ
 
40. 'আশ্চর্য' এর সন্ধি বিচ্ছেদ ---
ক. অ + আর্চ
খ. অতি + চার্য
গ. আশ + চর্য
ঘ. আ + চর্য
উত্তরঃ ঘ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question