Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৭তম বিসিএস
 
21. যুক্তাক্ষর এক মাত্রা এবং বদ্ধাক্ষরও এক মাত্রা গণনা করা হয় কোন ছন্দে?
ক. মাত্রবৃত্ত
খ. অক্ষরবৃত্ত
গ. মুক্তক
ঘ. স্বরবৃত্ত
উত্তরঃ ঘ
 
22. নিচের কোনটি অশুদ্ধ?
ক. অহিংস-সহিংস
খ. প্রসন্ন-বিষন্ন
গ. দোষী-নির্দোষী
ঘ. নিষ্পাপ-পাপিনী
উত্তরঃ গ
 
23. ‘কল্লোল’ পত্রিকার প্রথম সম্পাদকের নাম কী?
ক. বুদ্ধদেব বসু
খ. দীনেশরঞ্জন দাশ
গ. সজনীকান্ত দাস
ঘ. প্রেমেন্দ্র মিত্র
উত্তরঃ খ
 
24. “আমি এ কথা, এ ব্যাথা, সুখব্যাকুলতা কাহার চরণতলে দিব নিছনি।” – রবীন্দ্রনাথের এ গানে ‘নিছনি’ কী অর্থে ব্যবহৃত হয়েছে?
ক. অপনোদন অর্থে
খ. পূজা অর্থে
গ. বিলানো অর্থে
ঘ. উপহার অর্থে
উত্তরঃ খ
 
25. “ধর্ম সাধারণ লোকের সংস্কৃতি, আর সংস্কৃতি শিক্ষিত মার্জিত লোকের ধর্ম।” – কে বলেছেন?
ক. মোতাহের হোসেন চৌধুরী
খ. রামেন্দ্রসুন্দর ত্রিবেদী
গ. প্রমথ চৌধুরী
ঘ. কাজী আব্দুল ওদুদ
উত্তরঃ ক
 

26. কোন বাক্যটি শুদ্ধ?
ক. আপনি স্বপরিবারে আমন্ত্রিত।
খ. তার কথা শুনে আমি আশ্চর্যান্বিত হলাম।
গ. তোমার পরশ্রীকারতায় আমি মুগ্ধ।
ঘ. সেদিন থেকে তিনি সেখানে আর যায় না।
উত্তরঃ খ
 
27. Ode কী?
ক. শোককবিতা
খ. পত্রকাব্য
গ. খন্ড কবিতা
ঘ. কোরাসগান
উত্তরঃ ঘ
 
28. মুহম্মদ আবদুল হাই রচিত ধ্বনি বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কী?
ক. বাংলা ধ্বনিবিজ্ঞান
খ. আধুনিক বাংলা ধ্বনিবিজ্ঞান
গ. ধ্বনিবিজ্ঞানের কথা
ঘ. ধ্বনিবিজ্ঞান ও বাংলা ধ্বনিতত্ত্ব
উত্তরঃ ঘ
 
29. ‘জলে-স্থলে’ কী সমাস?
ক. সমার্থক দ্বন্দ্ব
খ. বিপরীতার্থক দ্বন্দ্ব
গ. অলুক দ্বন্দ্ব
ঘ. একশেষ দ্বন্দ্ব
উত্তরঃ গ
 
30. ‘ঔ’ কোন ধরনের স্বরধ্বনি?
ক. যৌগিক স্বরধ্বনি
খ. তালব্য স্বরধ্বনি
গ. মিলিত স্বরধ্বনি
ঘ. কোনটি নয়
উত্তরঃ ক
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question