Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


৩৫তম বিসিএস
 
151. কোনটি বাক্যের বৈশিষ্ট্য নয়?
ক. যোগ্যতা
খ. আকাঙ্কা
গ. আসক্তি
ঘ. আসত্তি
উত্তরঃ গ
 
152. নিচের কোন শব্দটি প্রত্যয়সাধিত?
ক. প্রলয়
খ. খন্ডিত
গ. নিঃশ্বাস
ঘ. অনুপম
উত্তরঃ খ
 
153. 'দ্বৈপায়ন' শব্দের শুদ্ধ সন্ধিবিচ্ছেদ কোনটি?
ক. দ্বীপ + আয়ন
খ. দ্বিপ + অনট
গ. দ্বীপ + অয়ন
ঘ. দ্বীপ + অটন
উত্তরঃ ক
 
154. ‘জর্জ সাহেব’ কোন সমাসের উদাহরণ?
ক. দিগু
খ. কর্মধারয়
গ. দ্বন্দ
ঘ. বহুব্রীহি
উত্তরঃ খ
 
155. নিচের কোনটি ধ্বনি-পরিবর্তনের উদাহরণ নয়?
ক. প্রাতিপদিক
খ. অপিনিহিত
গ. অভিশ্রুতি
ঘ. ধ্বনি-বিপর্যয়
উত্তরঃ ক
 

156. সবচেয়ে বেশি চর্যাপদ পাওয়া গেছে কোন কবির?
ক. লুইপা
খ. শবরপা
গ. ভুসুকুপা
ঘ. কাহ্নপা
উত্তরঃ ঘ
 
157. বাংলা সাহিত্যের প্রাচীন যুগের নিদর্শন কোনটি?
ক. নিরঞ্জনের রুস্মা
খ. দোহাকোষ
গ. ময়নামতির গান
ঘ. গুপিচন্দ্রের সন্ন্যাস
উত্তরঃ খ
 
158. ‘তাম্বুল রাতুল হইল অধর পরশে।’ – অর্থ কী?
ক. ঠোঁটের পরশে পান লাল হল
খ. পানের পরশে ঠোঁট লাল হল
গ. অস্তাচলগামী সূর্যের আবায় মুখ রক্তিম দেখা গেল
ঘ. অস্তাচলগামী সূর্য ও মাখ একই রকম লাল হয়ে গেল
উত্তরঃ ক
 
159. ‘হপ্ত পয়কর’ কার রচনা?
ক. সৈয়দ আলাওল
খ. দীনবন্ধু মিত্র
গ. জৈনুদ্দিন
ঘ. অমিয় দেব
উত্তরঃ ক
 
160. মঙ্গলকাব্যের কবি নন কে?
ক. কানাহরি দত্ত
খ. ভরতচন্দ্র
গ. মানিক দত্ত
ঘ. দাশু রায়
উত্তরঃ ঘ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question