Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২৩তম বিসিএস
 
21. সমার্থক শব্দ গুচ্ছ শনাক্ত করুন-
ক. দীর্ঘিকা-নদী-প্রনালী
খ. শৈবলিনী-তরঙ্গনী-সরিৎ
গ. গাং-তটিনী-অর্নব
ঘ. স্রোতস্বিনী-নির্ঝরিনী-সিন্ধু
উত্তরঃ খ
 
22. শুদ্ধ বানানের শব্দ গুচ্ছ সনাক্ত করুন-
ক. ভবিষ্যত-ভৌগলিক-যক্ষ্মা
খ. যশলাভ-সদ্যোজাত-সম্বর্ধনা
গ. স্বায়ত্তশাসন-আভ্যান্তর-জন্মবাষির্ক
ঘ. ঐক্যতান-কেবলমাত্র-উপরোক্ত
উত্তরঃ খ
 
23. 'প্রাতরাশ’ এর সন্ধি-
ক. প্রাত+রাশ
খ. প্রাতঃ+রাশ
গ. প্রাতঃ+আশ
ঘ. প্রাত+আশ
উত্তরঃ গ
 
24. যে পদে বাক্যের ক্রিয়াপদটির গুন, প্রকৃতি, তীব্রতা ইত্যাদি প্রকৃতি গত অবস্থা বোঝায়, তাকে বলা হয়-
ক. ক্রিয়াবাচক বিশেষ্য
খ. ক্রিয়াবিশেষণ
গ. ক্রিয়াবিশেষ্যজাত বিশেষণ
ঘ. ক্রিয়াবিভক্তি
উত্তরঃ খ
 
25. 'রামগরুড়ের ছানা’ কথাটির অর্থ-
ক. কাল্পনিক জন্তু
খ. গোমরামুখো লোক
গ. মুরগী
ঘ. পুরাণোক্ত পাখি
উত্তরঃ খ
 

26. নিচের কোনটিতে বিরামচিহ্ন যথাযথভাবে ব্যবহৃত হয়নি ?
ক. ডিসেম্বর ১৬, ১৯৭১
খ. ২৬ মার্চ, ১৯৭১
গ. ঢাকা, ২১ ফেব্রুয়ারি, ১৯৫২
ঘ. পয়লা বৈশাখ, চৌদ্দশো সাত
উত্তরঃ গ
 
27. ‘বামেতর’ শব্দটির অর্থ-
ক. বামচোখ
খ. ডান
গ. ইতর
ঘ. বাম দিক
উত্তরঃ খ
 
28. প্রথম বাংলা থিসরাস বা সমার্থক শব্দের অভিধান সংকোলন করেছেন-
ক. অশোক মুখোপাধ্যায়
খ. জগন্নাথ চক্রবর্তী
গ. মুহম্মাদ হাবিবুর রহমান
ঘ. মুহম্মাদ শহীদুল্লাহ
উত্তরঃ ক
 
29. 'নিরানব্বইয়ের ধাক্কা’ বাগধারাটির অর্থ কি-
ক. তীরে পৌছার ঝক্কি
খ. সঞ্চয়ের প্রবৃত্তি
গ. মুমূর্ষু অবস্থা
ঘ. আসন্ন বিপদ
উত্তরঃ খ
 
30. যে সমাসের ব্যাস বাক্য হয় না, কিংবা তা করতে গেলে অন্য পদের সাহায্য নিতে হয়, তাকে বলা হয়-
ক. দ্বন্ধ সমাস
খ. কর্মধারয় সমাস
গ. অব্যয়ীভাব সমাস
ঘ. নিত্য সমাস
উত্তরঃ ঘ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question