Learn and Examine Yourself

বিসিএস পরীক্ষা


২১তম বিসিএস
 
51. বায়ুমণ্ডলের ওজোন স্তর অবক্ষয়ে কোন গ্যাসটির ভূমিকা সর্বোচ্চ?
ক. কার্বন-ডাই-অক্সাইড
খ. জলীয় বাস্প
গ. ক্লোরোফ্লোরো কার্বন
ঘ. নাইট্রিক অক্সাইড
উত্তরঃ গ
 
52. ‘ড্রাই আইস’ (dry ice) হল‒
ক. কঠিন অবস্থায় কার্বন ডাই-অক্সাইড
খ. কঠিন অবস্থায় সালফার ডাই-অক্সাইড
গ. শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রার নিচে বরফ
ঘ. হাইড্রোজেন পার-অক্সাইডের কঠিন অবস্থা
উত্তরঃ ক
 
53. কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়?
ক. তিমি
খ. ইলিশ
গ. হাঙ্গর
ঘ. শুশুক
উত্তরঃ ঘ
 
54. ডায়বেটিস রোগ সম্পর্কিত যে তথ্যটি সঠিক নয় -
ক. চিনি জাতীয় খাবার বেশি খেলে এ রোগ হয়
খ. এ রোগ হলে রক্তে গ্লুকোজের পরিমাণ বৃদ্ধি পায়
গ. ইনসুলিন নামক একটি হরমোন অভাবে এ রোগ হয়
ঘ. এ রোগ মানবদেহের কিডনি নষ্ট করে
উত্তরঃ ক
 
55. কম্পিউটার ভাইরাস হল‒
ক. এক ধরণের বিশেষ কম্পিউটার প্রোগ্রাম
খ. কম্পিউটারের যন্ত্রাংশের কোথাও শর্টসার্কিট
গ. কম্পিউটারের যন্ত্রাংশের মধ্য জমে থাকা ধুলা
ঘ. কম্পিউটারের কোনও যন্ত্রাংশে সার্কিটে ঢিলা কানেকশন
উত্তরঃ ক
 

56. এনজিও প্লাস্টি হচ্ছে -
ক. হৃদপিণ্ডের বন্ধ শিরা বেলুনের সাহায্যে ফুলানো
খ. হৃদপিণ্ডের মৃত টিস্যু কেটে ফেলে দেয়া
গ. হৃদপিণ্ডের টিস্যুতে নতুন সংযোজন
ঘ. হৃদপিণ্ডে নতুন শিরা সংযোজন
উত্তরঃ ক
 
57. দূষিত বাতাসের কোন গ্যাসটি মানবদেহে রক্তের অক্সিজেন পরিবহন বন্ধ করে দেয়?
ক. কার্বন ডাই-অক্সাইড
খ. কার্বন মনো-অক্সাইড
গ. নাইট্রিক অক্সাইড
ঘ. সালফার ডাই-অক্সাইড
উত্তরঃ খ
 
58. স্বাভাবিক আদর্শ পরিবেশে পানির ঘনত্ব যে তাপমাত্রায় সবোচ্চ মান পরিগ্রহ করে তা হল -
ক. 0° সেন্টিগ্রেড
খ. ১00° সেন্টিগ্রেড
গ. ৪° সেন্টিগ্রেড
ঘ. ২৬৪° সেন্টিগ্রেড
উত্তরঃ গ
 
59. যেসব নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা সমান কিন্তু ভরসংখ্যা সমান নয়, তাদের বলা হয়‒
ক. আইসোটোপ
খ. আইসোবার
গ. আইসোটোন
ঘ. আইসোমার
উত্তরঃ ক
 
60. মধ্যাকর্ষণজনিত ত্বরণ সর্বোচ্চ কোথায়?
ক. ভূকেন্দ্রে
খ. ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট নিচে
গ. ভূপৃষ্ঠ থেকে ১০০০ ফুট উঁচুতে
ঘ. ভূপৃষ্ঠে
উত্তরঃ ঘ
 

   
       

Self Test For This Page

Self Test For Whole Exam Question